News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় শিক্ষানীতি চালুর প্রতিবাদে শিক্ষা দপ্তরে ডেপুটেশন এআইডিএসওর
Image

জাতীয় শিক্ষানীতি চালুর প্রতিবাদে শিক্ষা দপ্তরে ডেপুটেশন এআইডিএসওর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ জাতীয় শিক্ষানীতি রাজ্যে ও চালু করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার অল ইন্ডিয়া ডিএসও শিক্ষা দপ্তরে  ডেপুটেশন প্রধান করেছে৷  জাতীয় শিক্ষানীতি চালু হলে শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে পড়বে৷ গরীব পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার বিকাশ ঘটবে না৷ শিক্ষাকে সার্বজনীন করার দাবিতেই আন্দোলনে সামিল হয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন৷ সংগঠনের পক্ষ থেকে শুক্রবার শিক্ষা ভবনে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রধান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় সরকার ২০২০ সালে করুণা পরিস্থিতি চলাকালে দেশের শিক্ষাবিদ ছাত্র সংগঠন সহ সকলকে কোন কিছু না জানিয়েই শিক্ষানীতি গ্রহণ করেছে৷ এমনকি সংসদেও এই শিক্ষানীতি নিয়ে আলোচনা হয়নি৷ ছাত্র স্বার্থে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করার দাবী জানিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন৷  সংগঠন জাতীয় শিক্ষানীতি বাতিল করে শিক্ষার যাবতীয় ব্যবহার সরকারকে গ্রহণ করার জোরালো দাবি জানিয়েছে৷

Releated Posts

তিন মাসেও মেলেনি সামাজিক ভাতা, কাঠালিয়া গ্রামীণ ব্যাংকের সামনে বৃদ্ধ-বৃদ্ধাদের হাহাকার

নিজস্ব প্রতিনিধি, কাঠালিয়া, ৭ জুলাই: দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের অর্থ না পাওয়ায়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা ও সার্ভার বিভ্রাটের প্রতিবাদে সরব তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস

তেলিয়ামুড়া, ৭ জুলাই: বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়, আধুনিক জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন। আলো, পানীয় জল, শিক্ষা, চিকিৎসা,…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

শহরের জল নিষ্কাশনের পথে বাধা, ড্রেন ভরাটের অভিযোগে উত্তেজনা লক্ষীপুরের কুবঝারে

কৈলাশহর, ৭ জুলাই: কৈলাশহর মহকুমার লক্ষীপুর মৌজার অন্তর্গত ১০৯০ খতিয়ানের ১৭৮০ নম্বর লং প্লট সংলগ্ন পূর্ত দপ্তরের ড্রেন…

ByByReshmi Debnath Jul 7, 2026

প্রায় দেড় মাস পর খুলল ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স, কড়া নিরাপত্তায় শুরু গণনা

উদয়পুর, ৭ জুলাই: প্রায় এক মাস কুড়ি দিন পর মঙ্গলবার সকালে ঐতিহাসিক মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স…

ByByTaniya Chakraborty Jul 7, 2026
Scroll to Top