News Flash

  • Home
  • দেশ
  • “সিবিআই কি এবার বাথরুমেও ঢুকবে”, মমতার প্রশ্নের জবাব দিলীপের
Image

“সিবিআই কি এবার বাথরুমেও ঢুকবে”, মমতার প্রশ্নের জবাব দিলীপের

কলকাতা, ৮ জুন (হি. স.) : “সিবিআই কি এবার বাথরুমেও ঢুকবে?” বুধবার প্রকাশ্য সভায় এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘন্টা না কাটতেই প্রশ্নের জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

শিক্ষকের পাশাপাশি পুরনিয়োগ দুর্নীতির তদন্তে কোমর বেঁধে নেমেছে সিবিআই। বুধবার গোটা রাজ্যের বহু পুরসভায় হানা দেন তদন্তকারীরা। তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্রও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা উদ্ধার করেন বলেই খবর। সিবিআই তল্লাশিতে তীব্র ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশা ট্রেন দুর্ঘটনার তদন্ত ধামাচাপা দিতে বাংলায় সিবিআই প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলেই অভিযোগ করেন। এ প্রসঙ্গেই তিনি প্রশ্ন করেন এবার কি সিবিআই বাথরুমে ঢুকবে?

এই প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। ইকো পার্কে প্রাতভ্রমণে গিয়ে তাঁর খোঁচা, “বাথরুম নয়। ওঁর বেডরুমে ও বাথরুমে দু’জায়গায় ঢুকবে। কারণ, যেখানে উনি টাকা লুঠ করে রেখেছেন। এখন ২ হাজার টাকার নোট দিয়ে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের সাহায্য করা হচ্ছে। এটা কি ধরনের প্রহসন? সামান্য মানবিকতা নেই। সুযোগ পেয়েছেন হাত ধুয়ে নিচ্ছেন। টাকা কোথায় আছে আমরা জানি। সিবিআই সব জায়গায় পৌঁছবে।”

দিলীপবাবু বলেন, “সিবিআই রেল দুর্ঘটনার তদন্ত করলে কষ্ট, নিয়োগ দুর্নীতির তদন্ত করলে কষ্ট, পুরসভার বেআইনি নিয়োগ নিয়ে তদন্ত করলে কষ্ট। এত কষ্ট কেন? আপনি সৎ হলে এত টেনশন নেওয়ার দরকার নেই।”

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top