News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৪ ঘন্টার মধ্যেই আরব সাগরে তৈরি হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় ”বিপর্যয়”, আছড়ে পড়ার সম্ভাবনা ভারত ও পাকিস্তানে
Image

২৪ ঘন্টার মধ্যেই আরব সাগরে তৈরি হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় ”বিপর্যয়”, আছড়ে পড়ার সম্ভাবনা ভারত ও পাকিস্তানে

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): আরব সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপ ও পরবর্তীকালে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, এবার আগামী ২৪ ঘন্টার মধ্যেই অতি প্রবল ঘূর্ণিঝড় ”বিপর্যয়”-এ পরিণত হবে। বুধবার এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় ”বিপর্যয়”। ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মধ্য-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আছড়ে পড়তে পারে ‘বিপর্যয়’। তবে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ভারতেও। কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাতের উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি এলাকার বিক্ষিপ্ত স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার সকালে পূর্ব-মধ্য ও পার্শ্ববর্তী দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর প্রবল ঘূর্ণিঝড় ”বিপর্যয়” গোয়ার প্রায় ৮৯০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি প্রায় উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top