News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোনের কিস্তি না দেয়ায় যুবককে বেধরক মারধর
Image

লোনের কিস্তি না দেয়ায় যুবককে বেধরক মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷  লোনের কিস্তির টাকা দেরিতে দেওয়ায় এক যুবককে বেধড়ক মারধর৷ আহত যুবক জিবিতে চিকিৎসাধীন৷ ঘটনা রামনগর পুলিস ফাঁড়ির অধীন৷
জানা গেছে নতুননগর কো-অপারেটিভ এলাকার বাসিন্দা পার্থ দেব৷ পেশায় একজন গাড়ি চালক৷ জানা গেছে মহিলাদের এক গ্রুপের হয়ে প্রশান্ত নামে এক ব্যক্তির স্ত্রীর কাছ থেকে এই যুবক লোন নেয়৷ কিস্তিতে দেওয়ার কথা বলে প্রায় ৪০  হাজার টাকা ঋণ নেয়৷ দুই কিস্তি সময় মতো দিতে পারলেও পার্থ চলতি মাসের ৫ তারিখ কিস্তি দিতে পারেননি৷ অভিযোগ এতেই ক্ষিপ্ত হয়ে সোমবার রাতের বেলা পার্থকে তাঁর এক বন্ধুর বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেন প্রশান্ত নামে এই ব্যক্তি৷ ঘটনা জানতে পেরে রাতেই রামনগর পুলিস ফাঁড়িতে অভিযোগ জানান পার্থ-র বড় ভাই৷ পরে আক্রান্ত প্রশান্তকে জিবিতে নিয়ে আসা হয়৷ তাঁর শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে৷

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top