News Flash

  • Home
  • Uncategorized
  • মূক বধির নাবালিকা ধর্ষিতা, গৃহবধূকে জ্যান্ত কবরের চেষ্টা
Image

মূক বধির নাবালিকা ধর্ষিতা, গৃহবধূকে জ্যান্ত কবরের চেষ্টা

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ নারী নির্যাতন, নারী ধর্ষণের স্বর্ণ রাজ্য, মডেল রাজ্য ত্রিপুরায় বাংলা নববর্ষের দিনেই ধর্ষিতা হল এক ৯ বছরের উপজাতি মূক বধির নাবালিকা৷ ঘটনা বিলোনিয়া থানাধীন রতনপুরের ধনকুমার পাড়ায়৷ অভিযুক্ত এলাকারই যুবক জুমিধন ত্রিপুরা৷ অভিযোগ পেয়েই বিলোনিয়া মহিলা থানা গ্রেপ্তার করল অভিযুক্তকে৷ প্রত্যক্ষদর্শী নাবালিকার ভাই এবং বাবা জানান সকাল দশটা নাগাদ আম কুড়াতে বাড়ির পাশে ফল বাগানে যায়৷ এমন সময় জুমিধন জোর পূর্বক পাশের জঙ্গলে নিয়ে নাবালিকাকে ধর্ষণ করে৷ বোনের চিৎকারে ভাই ছুটে গেলে নিজেই ঘটনা দেখে ফেলে এবং সম্পূর্ণ ঘটনা বাড়িতে জানায়৷ সাথে সাথে মামলা করা হয়৷ অভিযুক্তের শাস্তি চায় নাবালিকার পরিবার৷
পণের খাই না মেটায় ও পরপর দুই কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে শ্বশুর বাড়ির নির্মম অত্যাচারের শিকার হল এক গৃহবধূ৷ গর্ত করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা পর্যন্ত হয়েছে বলে অভিযোগ৷ নববর্ষের দিনের এই নির্মম অত্যাচার সইতে না পেরে শুক্রবার যাত্রাপুর থানায় মামলা করেন নির্যাতিতা গৃহবধূ অনিতা আইচ৷ ঘটনা সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন থলিবাড়ি এডিসি ভিলেজের পালপাড়া এলাকায়৷
গত প্রায় ৮ বছর আগে সামাজিক ভাবেই বিয়ে হয়েছিল কাকড়াবন এলাকার পেশায় বিড়ি শ্রমিক বাবুল দাসের মেয়ে অনিতার৷ বিয়ের সময় নগদ ৪৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, টিভি ফার্নিচার বরপক্ষের যাবতীয় খাই মিটিয়েই মেয়েকে বিয়ে দেন দরিদ্র বিড়ি শ্রমিক৷ কিন্তু অভিযোগ, বিয়ের দুমাস যেতে না যেতেই আরো পণের দাবিতে শুরু হয়ে যায় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকদের অনিতার ওপর অকথ্য অত্যাচার৷ থলি বাড়ির পালপাড়া এলাকার স্বামী রিঙ্কু আইচ, শ্বশুর হারাধন আইচ, শ্বাশুড়ি প্রতীমা আইচ, ও দুই ভাসুর টিঙ্কু ও শঙ্কু মিলে গৃহবধূ অনিতার ওপর কয়েকদিন পরপরই শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে৷ সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে নির্যাতিতা গৃহবধূর৷ গত আড়াই বছর আগে আরো একটি কন্যা সন্তানের জন্ম হলে নির্যাতন আরো বেড়ে যায় বলে অভিযোগ৷ বৃহস্পতিবার বাংলা নববর্ষের দিন অত্যাচার চরম আকার ধারণ করে৷ স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দুই ভাসুর মিলে অনিতাকে প্রচন্ডভাবে মারধর করার পর জ্যান্ত কবর দিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ৷ কবর থেকে উঠে পাশের বাড়ির অর্চনা পাল নামে এক পঞ্চায়েত সদস্যার বাড়িতে গিয়ে কোনো ক্রমে প্রাণ রক্ষা করে গৃহবধূ অনিতা৷
গৃহবধূটির ওপর সংগঠিত অত্যাচারের বর্ণনা দিয়েছেন এলাকার পঞ্চায়েত সদস্যা অর্চনা পালও৷ তিনি জানিয়েছেন, স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের এ ধরনের অত্যাচার থেকে বিরত রাখতে মাঝে একবার পঞ্চায়েতে শালিশি সভাও হয়েছিল৷ এধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার লিখিত প্রতিশ্রুতিও দিয়েছিল স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা৷ কিন্তু কদিন যেতে না যেতেই আবার যে কে সেই৷ গোটা ঘটনার বিবরণ জানিয়ে যাত্রাপুর থানায় মামলা করেছেন নির্যাতিতা গৃহবধূ৷ সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top