News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানব জীবনের সবকিছুই প্রকৃতির দান : বিদ্যুৎমন্ত্রী
Image

মানব জীবনের সবকিছুই প্রকৃতির দান : বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৫ জুন (হি.স.): মানবজীবনের সবকিছুই প্রকৃতির দান। তাই প্রকৃতির যত্ন নেওয়া জরুরী। আজ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ বিভাগের প্রধান কার্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠানে একথা জানালেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। সাথে তিনি যোগ করেন, প্লাস্টিক দূষণের সমাধানের মধ্যেই পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত মিশন লাইফ, পরিবেশের জন্য জীবনধারাকে সামনে রেখে এবছর প্রতিপালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। মানবজীবনের সবকিছু প্রকৃতির দান।তাই প্রকৃতির যত্ন নেওয়া জরুরী বলে জানান তিনি।
তাঁর কথায়, বিদ্যুৎ সাশ্রয়ের উপর কর্মী ও ভোক্তাদের গুরুত্ব দিতে হবে। সমস্ত কার্যালয়গুলিতে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিন তিনি আরও বলেন, প্রকৃতির  সমস্ত কিছু রক্ষা করলেই মানুষ নিরাপদ থাকবে। তাই পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top