News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) বনগাঁয় বোমা ফেটে মৃত্যু কিশোরের, চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু
Image

(আপডেট) বনগাঁয় বোমা ফেটে মৃত্যু কিশোরের, চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু

বনগাঁ, ৫ জুন (হি.স.): রাজ্যজুড়ে বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে, এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমা ফেটে মৃত্যু হল কিশোরের। সোমবার সকালে বনগাঁ রেলগেটের পাশে বক্সী পল্লীতে সাধারণ শৌচাগারে বোমা ফেটে ১১ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এদিন সকালে ২২ নম্বর ওয়ার্ডের বক্সী পল্লীতে ওই শৌচালয়ে যায় ১১ বছরের রাজু রায়চৌধুরী। বাবাও ছিলেন সঙ্গে। আচমকা প্রচন্ড আওয়াজ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। বিস্ফোরণের অভিঘাতে বাইরে ছিটকে পড়ে রাজু। এদিন সকালে শৌচকর্ম করতে গিয়েছিল ওই কিশোর। শৌচাগারের ভিতরেই বোমা রাখা ছিল বলে অনুমান।

বিস্ফোরণের পর ওই কিশোরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত বালকের বয়স ১১ বছর, তাঁর বাড়ি সুভাষপল্লীতে। এদিন সকালে শৌচকর্ম করতে গিয়েছিল ওই কিশোর। তখনই বোমা ফেটে সে গুরুতর জখম হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয় একটি সাইকেলের দোকানে কাজ করতো সে। সাধারণ শৌচালয়টির ভেতরে কালো রঙের একটি ব্যাগ রাখা ছিল বলে খবর। কে বা কারা এখানে বোমা মজুত রেখেছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে। ঘটনাস্থলে যান বনগাঁ থানার আইসি এবং বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top