News Flash

  • Home
  • প্রধান খবর
  • মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে গার্ড অফ অনার, দ্বিপাক্ষিক বৈঠক করলেন রাজনাথের সঙ্গে
Image

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে গার্ড অফ অনার, দ্বিপাক্ষিক বৈঠক করলেন রাজনাথের সঙ্গে

নয়াদিল্লি, ৫ জুন (হি. স.) : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেছেন। দিল্লির মানেকশ সেন্টারে রাজনাথ সিং ও লয়েড অস্টিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার বিশেষত, যুগ্মভাবে সামরিক হার্ডওয়ারের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তরের মত বিষয়গুলি খতিয়ে দেখার জন্য দু’দিনের সফরে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন রবিবার নতুন দিল্লিতে এসেছেন।

সোমবার সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয় মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে। এরপর দিল্লির মানেকশ সেন্টারে রাজনাথ সিং ও লয়েড অস্টিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের আগে দু’টি দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও প্রসারিত করার নানা উপায় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026

ভারত-স্লোভাকিয়া সম্পর্ক ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এ উন্নীত, নতুন গতি পাবে দ্বিপাক্ষিক সহযোগিতা: বিদেশ মন্ত্রক

ব্রাতিস্লাভা, ১৬ জুন (আইএএনএস): ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এর মর্যাদায় উন্নীত করেছে। ভারতের বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Jun 16, 2026

ভারত-ফ্রান্স প্রযুক্তি ও উদ্ভাবন সহযোগিতায় নতুন গতি, মোদির নেতৃত্বে সম্পর্ক আরও শক্তিশালী: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ভারত-ফ্রান্স সম্পর্ক প্রযুক্তি, উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 16, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top