News Flash

  • Home
  • দিনের খবর
  • আমার দেশ, যেখানে ইচ্ছে চিকিৎসা করাতে যাব’, শুভেন্দুকে পাল্টা ফিরহাদ
Image

আমার দেশ, যেখানে ইচ্ছে চিকিৎসা করাতে যাব’, শুভেন্দুকে পাল্টা ফিরহাদ


কলকাতা, ৪ জুন (হি. স.) বালেশ্বরের দুর্ঘটনাস্থলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে আক্রমণ করায় পাল্টা সরব হল তৃণমূল। ফিরহাদ হাকিমের সাফ জবাব, ”আমার দেশ, যেখানে ইচ্ছে চিকিৎসা করাতে যাব। হয় ভারতীয় রেল ঠিক করুক, নইলে পদত্যাগ করুক রেলমন্ত্রী।”

রবিবার বালেশ্বরে গিয়ে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় ভাল স্বাস্থ্য পরিষেবা নেই বলেই বাধ্য হয়ে এত মানুষ দক্ষিণের রাজ্যে যান চিকিৎসা করাতে। আর সেই কারণে মৃত্যুর মুখে পড়তে হল তাঁদের। তাঁর এহেন ভূমিকায় ক্ষুব্ধ শাসকদল। মুখ্যমন্ত্রী এ বিষয়ে শুভেন্দুকে এড়িয়ে গিয়ে বলেন, ”চুনোপুঁটিদের কথার কোনও জবাব দেব না।” রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাফ কথা, ”ওরা ভারতকে ভাগ করতে চায়! আমার দেশ, যেখানে ইচ্ছে চিকিৎসার জন্য যাব। হয় ভারতীয় রেল ব্যবস্থা ঠিক করুক, নইলে রেলমন্ত্রী পদত্যাগ করুক।”

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top