News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের ক্যুইন আনারসের জিআই ট্যাগ ব্যবহার করার অনুমতি তিনশ কৃষককে
Image

রাজ্যের ক্যুইন আনারসের জিআই ট্যাগ ব্যবহার করার অনুমতি তিনশ কৃষককে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷  ত্রিপুরার কুইন আনারসের জিআই  ট্যাগ ব্যবহার করার অনুমতি ৩০০ কৃষককে৷  আগেই বিশ্বে সমাদৃত হয়েছে ত্রিপুরার রানি আনারস৷ এই আনারস পেয়েছে জিআই-র তকমা৷ তাতে খুশির হাওয়া ত্রিপুরায়৷ কারণ এবার  ৩০০ জন কৃষককে এই আনারসের জিআই ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে৷ দেশের প্রায় সব রাজ্যেই উৎপাদন করা হয় আনারস৷ কিন্তু স্বাদে এবং আকারে সবার চেয়ে আলাদা এবং অনন্য  ত্রিপুরার  রানি আনারস৷ এই আনারস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন  পাওয়ায় ত্রিপুরার কৃষকদের সচেতন করার জন্য একটি সেমিনার করে উত্তরপূর্ব উন্নয়ন দফতর৷সেখানেই ন্যারামেকের তরফে  ৩০০ কৃষককে এই জিআই ব্যবহার করার অনুমতি দেওয়া হয়৷ আগেই এই আনারস রফতানি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে৷ সেই সঙ্গে দেশেও এই আনারসের বাজার পাওয়ার চেষ্টা করছে  সরকার৷এই লক্ষ্য নিয়ে কিছুদিন আগে দিল্লির প্রগতি ময়দানে রানি আনারসের প্রদর্শনী করা হয়৷ তারপরেই আগরতলায় ওই সেমিনার করা হয়েছে৷ সেখানে ছিলেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লাল নাথ৷ ওই সেমিনারে হাজির ছিলেন প্রায় ২০০ জন রানি আনারস উৎপাদনকারী৷ কৃষিমন্ত্রী জানান,  রাজ্যের কৃষকদের অধিকার রক্ষা করা এবং এই আনারস আরও বেশি করে রফতানি করার লক্ষ্য নিয়েছেন তারা৷ কেন্দ্র সরকারও এই আনারস এবং ত্রিপুরার কৃষিপণ্যকে তুলে ধরার জন্য উদ্যোগ নিয়েছে৷ এর ফলে  কৃষকরা অনেক বেশি উপকৃত হবেন বলেও জানান তিনি৷ কৃষিমন্ত্রী বলেন, ’এর ফলে এই রানি আনারসের গুণমান বজায় থাকবে৷ ত্রিপুরার কৃষকদের আয় এবং জীবনযাপন করার মানও বাড়বে৷ সেই সঙ্গেই কেউ আনারসের অপব্যবহার করতে পারবেন না৷’

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top