News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেস নেতার বিরুদ্ধে থানায় ডেপুটেশন বিজেপির
Image

কংগ্রেস নেতার বিরুদ্ধে থানায় ডেপুটেশন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ কংগ্রেস নেতা রাধেশ্যাম সাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পূর্ব আগরতলা থানার দ্বারস্থ হয় বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সদস্যরা৷
 ঘটনার বিবরণে জানা যায় কামার পুকুর পাড় রাধেশ্যাম সাহার বাড়িতে নির্মাণ কাজ চলছে৷ রাধেশ্যাম সাহার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী দিপক সাহার শরীরে নির্মাণ সামগ্রী পরে৷ তখন দিপক সাহা সুকটি দাড় করালে রাধেশ্যাম সাহা দিপক সাহাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে৷ এইনিয়ে দিপক সাহা পূর্ব আগরতলা থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করেন৷ থনায় মামলা দায়ের হওয়ার পর শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সামনে রাধেশ্যাম সাহা দিপক সাহাকে গালিগালাজ করে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতির নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল পূর্ব আগরতলা থানায় ডেপুটেশান প্রদান করে৷ পরে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরেন৷

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top