News Flash

  • Home
  • দিনের খবর
  • উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিলেন পুষ্পকমল, শিবরাজ বললেন ভারত ও নেপাল দুই মহান দেশ
Image

উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিলেন পুষ্পকমল, শিবরাজ বললেন ভারত ও নেপাল দুই মহান দেশ

ইন্দোর, ২ জুন (হি.স.): উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’। শুক্রবার হিন্দু রীতি মেনে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দেন নেপালের প্রধানমন্ত্রী। এদিন দুপুরে ইন্দোরে পৌঁছনোর পর নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজ এদিন বলেছেন, ভারত ও নেপাল দু’টি প্রাচীন ও মহান দেশ। শিবরাজের কথায়, “ভারত ও নেপাল প্রাচীন ও মহান দেশ। আমরা নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছি। দুই দেশের সম্পর্ক যাতে উন্নত হয় এবং সহযোগিতা আরও বৃদ্ধি পায়, তা নেপালের প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে হবে বলে আশা করছি।”

গত বুধবার ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’। সফরের দ্বিতীয় দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন তিনি। ভারত সফরের তৃতীয় দিনে তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে পূজার্চনা করেছেন।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top