News Flash

  • Home
  • দিনের খবর
  • জুন মাসে ৪টি রবিবারে মেট্রো সকালে মিলবে ১ ঘন্টা দেরিতে
Image

জুন মাসে ৪টি রবিবারে মেট্রো সকালে মিলবে ১ ঘন্টা দেরিতে


কলকাতা, ১ জুন (হি.স.) : গোটা জুন মাসের প্রতি রবিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ অবধি মেট্রো সকালে দেরিতে মিলবে। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। সাধারণত রবিবার সকাল ৯টায় দিনের প্রথম মেট্রো ছাড়ে দক্ষিণেশ্বর, দমদম এবং‌ কবি সুভাষ স্টেশন থেকে। কিন্তু চলতি মাসের ৪ জুন, ১১ জুন, ১৮ জুন এবং ২৩ জুন এই ৪ দিন এই স্টেশনগুলি থেকে সকাল ১০টায় প্রথম মেট্রো যাত্রা শুরু করবে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য পাওয়ার ব্লক করা হবে। মেট্রো লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করা হবে। তাই ওই চারটি রবিবার সকাল ৯টা থেকে মিলবে না মেট্রো পরিষেবা। গত কয়েকটি শনিবার রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১০ মিনিট মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে রবিবার মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকছে না । গত কয়েকটি রবিবারও সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তমকুমার এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top