News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে বন্যা মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত
Image

ধর্মনগরে বন্যা মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, মে৷৷  বৃহস্পতিবার বন্যা মোকাবিলার উপর এক দিবসীয় মহড়া অনুষ্ঠিত হয় ধর্মনগরে৷ বৃহস্পতিবার বন্যা মোকাবিলার উপর মহকুমা প্রশাসনের উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হল এক দিবসীয় মহড়া৷এদিন ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের সুইমিংপুলে মহড়াটি অনুষ্ঠিত হয়৷ পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের চিকিৎসার জন্য ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে গড়ে তোলা হয় অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র৷ এদিন  মহড়াতে মোট নয়টি দল অংশগ্রহণ করে ,যার মধ্যে রয়েছে সিভিল ডিফেন্স,টিএসআর,ফায়ার সার্ভিস,স্বাস্থ্য দপ্তর ও বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন সামাজিক সংস্থা৷  মহড়া সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে ডিসিএম তথা মহড়ার আই.সি.পি অমর চাঁদ বিশ্বাস বলেন,ধর্মনগর মহকুমায় বর্ষাকালীন সময়ে প্রবল বৃষ্টির ফলে বন্যা কবলিত এলাকাগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়৷যার ফলে প্রাণহানির মত ঘটনাও ঘটে থাকে৷ তাই সে সকল ঘটনা থেকে পরিত্রান পেতে মহকুমা প্রশাসনের উদ্যোগে বন্যা মোকাবিলার উপর আগাম এই মহড়ার আয়োজন করা হয়েছে৷

Releated Posts

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। তেলিয়ামুড়া থানাধীন…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার…

ByByReshmi Debnath Jul 30, 2026

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top