নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ শিশুশ্রম বন্ধ করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার আগরতলায় এক মিছিল ও পথসভা সংগঠিত করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷ শিশুশ্রম আমাদের দেশে এক ভয়ঙ্কর প্রবনতায় পরিণত হয়েছে৷ যে শিশু সুকলে যাওয়ার কথা সেই শিশু চায়ের দোকানে কিংবা অন্য কোন দোকানে কাজ করছে৷ ফলে শিশুর ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে৷ এই ভয়ঙ্কর প্রবণতা বন্ধ করার জোরালো দাবি উঠেছে৷ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা শহরে এক মিছিল সংঘটিত করা হয়৷ মিছিল শেষে ১ পথসভা অনুষ্ঠিত হয়৷ বট তলায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রীরা বলেন শিশুশ্রম বন্ধ করা না করে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হবে৷ আমাদের দেশের প্রচুর সংখ্যক শিশু বিভিন্ন চায়ের দোকানে কিংবা কলকারখানায় কাজ করছে৷ শিশুশ্রম বন্ধ করার জন্য সুনির্দিষ্ট আইন থাকলেও তা যথাযথভাবে কার্যকরী হচ্ছে না৷ এজন্য একদিকে যেমন জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন ঠিক তেমনি সরকারকে কঠোর মনোভাব গ্রহণ করতে হবে৷ এই আহ্বানকে সামনে রেখেই সারা ভারতে গণতান্ত্রিক নারী সমিতি রাজ্যের সব কটি মহকুমায় বৃহস্পতিবার প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে৷

শিশুশ্রম বন্ধ করা আহ্বান জানিয়ে নারী সমিতির মিছিল আগরতলায়
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















