News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রেসিডেন্সির ভর্তির তালিকায় পরিমার্জনের আর্জি মুখ্যমন্ত্রীর
Image

প্রেসিডেন্সির ভর্তির তালিকায় পরিমার্জনের আর্জি মুখ্যমন্ত্রীর


কলকাতা, ১ জুন (হি. স.) : প্রেসিডেন্সি স্নাতক স্তরে ভর্তির তালিকা প্রসঙ্গে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় পরিমার্জনের আবেদন করলেন তিনি।

স্কুলশেষের সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা জ্ঞাপনের এক সভায় এদিন তিনি বলেন, “একজন ছাত্র অভিযোগ করেছেন তাঁদের ফলাফল বার হওয়ার আগে প্রেসিডেন্সি ভর্তির জন্য তালিকা দিয়েছে। উচ্চ মাধ্যমিকের ফলের চেয়ে অন্য বোর্ডের ফলাফল আগে বেরিয়েছে। উত্তীর্ণ সকলেই যাতে ভর্তির আবেদন করার সুযোগ যাতে পায় তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ওদের আরও একবার তালিকা বার করতে বলতে হবে।”

তিনি বলেন যে, “অনেকেই বাংলাকে খাটো করে দেখেন৷ তবে তাঁরা মাথায় রাখবেন যে, বাংলার ছাত্রছাত্রীরা সব বিষয়ে উজ্জ্বল। বাংলার ছাত্রছাত্রীরাই আগামী দিনে বিশ্বের গৌরব৷

পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এদিন কৃতীদের তিনি অভিনন্দন জানান। পাশাপাশি তাঁদের স্কুল, শিক্ষক-শিক্ষিকা, পরিবার, বাবা-মাকেও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

দ্রুতগতির স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা, মধ্যপ্রদেশে মৃত ৪, আহত ১১

ভোপাল, ২৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের রাজগড় জেলায় দ্রুতগতির একটি স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা দেওয়ায় চারজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top