News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাম্পাহাওয়রে বিস্তর পরিণামে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নেই
Image

চাম্পাহাওয়রে বিস্তর পরিণামে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ চাম্পাহাওর থানার অন্তর্গত হাতিমারা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়ি থেকে প্রচুর পরিমান শুকনো গাজা উদ্ধার করেছে৷  গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদারের নেতৃত্বে চাম্পাহাওর থানার অন্তর্গত হাতিমারা এলাকায়
একটি পরিত্যক্ত জায়গায় বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ টট্ট ০১ ঙ্ঝ ১৫৭১নম্বরের একটি গাড়ি থেকে ২৫ প্যাকেটে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করেন৷ কাউকে আটক করা সম্ভব হয়নি৷ চাম্পাহাওর থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা  অভিযানে অংশগ্রহণ করেন৷ পুলিশ গাঁজাসহ গাড়িটি থানায় নিয়ে গেছে৷ এব্যাপারে একটি মামলা গ্রহণ করা হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে গাড়িতে গাঁজা করি নিয়ে যাওয়া হচ্ছিল৷ পুলিশ টের পেয়ে অভিযান চালানোয় তাদের প্রয়াস ব্যর্থ হয়েছে৷

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top