News Flash

  • Home
  • দিনের খবর
  • ২ জুন অবধি বৃষ্টির পূর্বাভাস জম্মু-কাশ্মীরে, লেহ-র তাপমাত্রা বেড়ে ৬.০ ডিগ্রি
Image

২ জুন অবধি বৃষ্টির পূর্বাভাস জম্মু-কাশ্মীরে, লেহ-র তাপমাত্রা বেড়ে ৬.০ ডিগ্রি

শ্রীনগর, ৩০ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরে আগামী ২ জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এই সময়ে কৃষকদের সমস্ত চাষবাসের ক্রিয়াকলাপ স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরে। এর পরে ৩-৮ জুনের মধ্যে প্রধানত শুষ্ক হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ৪.০ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং লাদাখের লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.০ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top