News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাক্ষী-সহ অন্যান্য কুস্তিগীরদের বিরুদ্ধে এফআইআর, হতাশার সুর অলিম্পিক পদকজয়ীর মুখে
Image

সাক্ষী-সহ অন্যান্য কুস্তিগীরদের বিরুদ্ধে এফআইআর, হতাশার সুর অলিম্পিক পদকজয়ীর মুখে

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): বিশ্বমঞ্চে একদিন যাঁরা দেশের মুখ উজ্জ্বল করেছিলেন, তাঁরাই রবিবার ভূলুণ্ঠিত হয়েছেন রাজধানীর রাজপথে। বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের বিরুদ্ধে রুজু হয়েছে এফআইআর। এরই প্রেক্ষিতে হতাশা ব্যক্ত করেছেন অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক।

সোমবার হতাশা ব্যক্ত করে সাক্ষী মালিক বলেছেন, “গতকালের পরিস্থিতি খুবই খারাপ ছিল। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চেয়েছিলাম কিন্তু তারা আমাদের তা করতে দেয়নি। যন্তর মন্তর থেকে ব্যারিকেডিং ছিল। তারা আমাদের পিছনে ধাক্কা দিতে শুরু করে এবং আটকে রাখে…তারা আমাদের বাসে টেনে নিয়ে যায়। আমরা দাঙ্গা করিনি, কোনও সরকারি সম্পত্তির ক্ষতি করিনি…।”

সাক্ষী মালিক আরও বলেছেন, “যাঁরা এসব করছে তাদের লজ্জা নেই। ভগবান কিভাবে এমন মানুষ সৃষ্টি করলেন? আমার মনে হয় না যে তাদের হৃদয় আছে। তারা আমাদের অপমান করার চেষ্টা করছে।”

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top