News Flash

  • Home
  • প্রধান খবর
  • বানারহাটে চা বাগান থেকে চিতাবাঘের শাবকের মৃতদেহ উদ্ধার
Image

বানারহাটে চা বাগান থেকে চিতাবাঘের শাবকের মৃতদেহ উদ্ধার

বানারহাট, ২৬ মে (হি. স.) : জলপাইগুড়ির বানারহাট ব্লকের চামুর্চি চা বাগানের ১৪ ডি নম্বর সেকশনে চিতাবাঘের শাবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার বাগানের শ্রমিকরা কাজ করতে গিয়ে একটি চিতাবাঘের শাবককে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর বাগানের শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকে এবং বন দফতরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা এসে শাবকের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান।

শ্রমিকরা জানান, এদিন বাগানের ওই সেকশনে পাতা তোলার কাজ করতে গেলে তীব্র পচা দুর্গন্ধ পান তাঁরা। গন্ধের কারণ জানতে গিয়ে তাঁদের নজরে আসে চিতাবাঘের পচাগলা দেহটি। আশেপাশে শাবকটির মা থাকার আতঙ্কে এদিনের মতো কাজ বন্ধ করে দেন চা বাগান কর্তৃপক্ষ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘের শাবকটিকে দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাঘটি যে কোনও কারণে হোক দু-তিনদিন আগে মারা গিয়েছিল। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য দেহটি লাটাগুড়ি প্রকৃতিবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top