News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদের নতুন ভবনের উদ্বোধন গণতন্ত্রের উৎসব : এস জয়শঙ্কর
Image

সংসদের নতুন ভবনের উদ্বোধন গণতন্ত্রের উৎসব : এস জয়শঙ্কর

নর্মদা, ২৬ মে (হি.স.): সংসদের নতুন ভবনের উদ্বোধন আসলে গণতন্ত্রের উৎসব। এই মন্তব্য করলেন দেশের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শুক্রবার গুজরাটের নর্মদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, “সংসদের নতুন ভবনের উদ্বোধন গণতন্ত্রের উৎসব। এটি সংঘাতের ইস্যু হওয়া উচিত নয়। যে কোনও কিছুর জন্য রাজনীতি করার একটা সীমা আছে। আমি মনে করি আমাদের সকলের একসঙ্গে এটি উদযাপন করা উচিত।”

উল্লেখ্য, দু’দিনের সফরে শুক্রবার সকালেই গুজরাটের নর্মদায় পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এদিন সকালে ভাদোদরা বিমানবন্দরে পৌঁছন এস জয়শঙ্কর। সেখান থেকে তিনি যান নর্মদায়। সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। এদিন সংসদ আদর্শ গ্রাম যোজনার অধীনে গৃহীত নর্মদার তিলকভাদা তালুকার ব্যাধর গ্রামে স্মার্ট অঙ্গনওয়াড়ির ভূমিপূজন করেছেন এস জয়শঙ্কর। এরই ফাঁকে নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top