News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূলের পুলিশ ও রাজনৈতিক ছত্রছায়াকে তোপ অর্জুন সিংহর
Image

তৃণমূলের পুলিশ ও রাজনৈতিক ছত্রছায়াকে তোপ অর্জুন সিংহর


উত্তর ২৪ পরগনা, ২৫ মে (হি স)। বারাকপুর গুলিকাণ্ডে এখনও অধরা দুষ্কৃতী। পুলিশের ভূমিকা নিয়েই বৃহস্পতিবার প্রশ্ন তুললেন খোদ বারাকপুরের সাংসদ অর্জুন সিং। পুলিশের নজরদারির অভাবে এই ঘটনাটি ঘটেছে বলেই দাবি। তাঁর কটাক্ষ, “৪০ কেজির ভুঁড়ি নিয়ে কী করবে?” ’রাজনৈতিক ছত্রছায়াতেই অপরাধীরা থাকে’ বলেও প্রকাশ্যে দাবি করেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় চলে গুলি। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় মালিকের ছেলে নীলাদ্রির। গুলি লাগে তাঁর বাবার পায়েও। এই ঘটনার পর মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান অর্জুন সিং। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, “বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারের কাছে সব খবর পৌঁছয় না। নিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গে দুষ্কৃতীদের কখনও কখনও আঁতাঁত তৈরি হয়। তাতেই হয়তো এই ঘটনা ঘটেছে। টিটাগড়ে মাঠে পুলিশ গেলে লোক চলে যাচ্ছে। কিন্তু এমন ঘটনা ঘটে যাচ্ছে। পুলিশ তো ফিল্টার। পুলিশকে ফিল্টার করে দেখতে হবে। কেন ফিল্টার না করে কাজ করবে পুলিশেরা?”

অর্জুন সিং স্পষ্ট বলেন, ‘‘টিটাগড় থানার ভূমিকা ঠিক নেই।’’ পুলিশের ভূমিকায় দলের ক্ষতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সাংসদ বলেন, ‘‘এলাকার সাংসদ হিসেবে আমি খুব দুঃখিত। অপরাধ ঘটে যাচ্ছে আর অপরাধী মুক্তভাবে বিচরণ করছে। আমরা জেনেশুনেও কিছু করতে পারছি না। এটা মেনে নেওয়া যায় না।’’

অর্জুনবাবু বলেন, “অপরাধীদের সরাতে হবে। জেলে ভরতে হবে। নইলে এই ধরনের ঘটনা ঘটবে।” এখন আর আগের মতো পুলিশ এলাকার খোঁজখবর তাঁর থেকে নেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন অর্জুন সিং।

পুলিশের ওপর কি প্রভাব খাটান রাজনৈতিক নেতারা? অস্বীকার করেননি অর্জুনবাবু। তিনি বলেন, “রাজনীতির হাত বরাবরই থাকে। সিপিএম আমলেও ছিল। এখন আমরা আছি, এখনও আছে।“ সেই সঙ্গে অর্জুনবাবু বলেন, “রাজনৈতিক ছত্রছায়াতেই অপরাধীরা থাকে। রাজনৈতিক ছত্রছায়ায় না থাকলে তো পুলিশ ধরে ফেলত। অবশ্যই রাজনৈতিক ছত্রছায়ায় থাকে।“

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top