News Flash

  • Home
  • দেশ
  • দুবরাজপুর বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্তের ভাইপো, ধৃতের সংখ্যা বেড়ে তিন
Image

দুবরাজপুর বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্তের ভাইপো, ধৃতের সংখ্যা বেড়ে তিন

কলকাতা, ২৪ মে (হি.স.) : বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হল আরও এক জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তল্লাশি চলাকালীন গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে এ নিয়ে এখনই আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি বীরভূম পুলিশের তরফে। এই গ্রেফতারের ফলে বিস্ফোরণকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল তিন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ ইমাম। তিনি দুবরাজপুরের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শফিকের ভাইপো। ইমামের বাবা মরিলাল শেখকে মঙ্গলবারই গ্রেফতার করেছে পুলিশ। এ বার মরিলালের ছেলেকেও গ্রেফতার করল পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও ওই কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শফিক এখনও পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ।

সোমবার দুপুরে দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। আরও অভিযোগ, বাড়িতে মজুত থাকা বোমা থেকে ঘটেছে বিস্ফোরণ। যদিও বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Releated Posts

জনগণনায় বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ, শুধু ভারতীয় নাগরিকরাই অংশ নিতে পারবেন: মহারাষ্ট্র মন্ত্রী

নাগপুর, ১ মে(আইএএনএস): চলমান জনগণনা প্রক্রিয়ায় শুধুমাত্র ভারতের নাগরিকরাই অংশ নিতে পারবেন, কোনো বিদেশি বা অনুপ্রবেশকারীকে এতে অংশগ্রহণের…

ByByTaniya Chakraborty May 1, 2026

নারী নেতৃত্বাধীন উন্নয়নে জোর, প্রথম বিআরআইসিএস উইমেনস ওয়ার্কিং গ্রুপ বৈঠক আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): নারী নেতৃত্বাধীন উন্নয়ন ও সামাজিক রূপান্তরকে এগিয়ে নিয়ে যেতে প্রথম প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করল মহিলা…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিজেপি জোট জয়ের পথে: ভোট-পরবর্তী আশাবাদে তরুণ চুঘ

নয়াদিল্লি, ১ মে (আইএএনএস):  আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফলকে সামনে রেখে বিজেপি জোট বড় জয়ের দিকে এগোচ্ছে বলে দাবি…

ByByTaniya Chakraborty May 1, 2026

এক্সিট পোল ও রেকর্ড ভোটে ইঙ্গিত ‘পরিবর্তন’-এর? ৫০ বছরে তৃতীয় শাসন বদলের জল্পনা

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অধিকাংশ এক্সিট পোল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জয়ের পূর্বাভাস দিলেও, বিশ্লেষকদের…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top