News Flash

  • Home
  • দেশ
  • নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের, ১৯টি দল জানাল সংসদ থেকে গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে
Image

নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের, ১৯টি দল জানাল সংসদ থেকে গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দেশের ১৯টি বিরোধী রাজনৈতিক দল। বুধবার ১৯টি বিরোধী দল যৌথভাবে জানিয়েছে, সংসদ থেকে গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। এই ১৯টি বিরোধী দল হল-কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, জেডিইউ, আম আদমি পার্টি, এনসিপি, শিবসেনা (উদ্ধব ঠাকরে), সিপিআই (এম), সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ন্যাশনাল কনফারেন্স, কেরল কংগ্রেস (মনি), আরএসপি, ভিদুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে), এমডিএমকে ও রাষ্ট্রীয় লোক দল।

আগামী ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধনী অনুষ্ঠান ডিকট করার সিদ্ধান্ত নিয়েছে ১৯টি বিরোধী দল। একটি যৌথ বিবৃতি জারি করে এই দলগুলি জানিয়েছে, “যখন সংসদ থেকে গণতন্ত্রের আত্মা কেড়ে নেওয়া হয়েছে, তখন আমরা এই নতুন ভবনের কোনও অর্থ খুঁজে পাই না।” বিরোধীদের উদ্দেশে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, “আমি তাঁদের বলতে চাই এটি একটি ঐতিহাসিক ঘটনা। এটি রাজনীতির সময় নয়। আমি তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি।”

Releated Posts

বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি দিল্লিতে…

ByByNews Desk Sep 29, 2026

টিআরই-৪ ও গ্রুপ ডি নিয়োগের দাবিতে পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪ ) এবং গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের পৃথক বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত…

ByByNews Desk Sep 29, 2026

নেপালে ভারী বৃষ্টিতে ফের চাপের মুখে বিহারের বন্যা পরিস্থিতি, তদন্তের দাবি পাপ্পু যাদবের

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের গণ্ডক নদীর অববাহিকায় ভারী বৃষ্টির জেরে বিহারের বন্যা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে।…

ByByNews Desk Sep 29, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top