News Flash

  • Home
  • খেলা
  • লীগে বিসিসির কাছে পরাজয়ের জবাব দিতে মুখিয়ে ব্লাডমাউথ
Image

লীগে বিসিসির কাছে পরাজয়ের জবাব দিতে মুখিয়ে ব্লাডমাউথ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।। লীগ ম্যাচে কিন্তু বিসিসি দুর্দান্ত জয় পেয়েছিল। সুপার ফোর-এর সুপারলিগে শীর্ষস্থানাধিকারী ব্লাডমাউথ চাইছে এর মোক্ষম জবাব দিতে। ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত এ-ডিভিশন সুপার ফোর ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু হচ্ছে। ৫০ ওভারের ডে ম্যাচ থেকে এখন টুর্নামেন্ট দুই ইনিংসে রূপান্তরিত। যদিও প্রথম ইনিংসের খেলা ৯০ ওভারে সীমিত রাখা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ মে প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে কিন্তু বনমালীপুর ক্রিকেট ক্লাব ৪৫ রানের ব্যবধানে ব্লাড মাউথ ক্লাবকে পরাজিত করেছিল। খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে। ম্যাচ শুরুতে টস জিতে ব্লাডমাউথ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বনমালীপুর ক্রিকেট ক্লাব সীমিত ৫০ ওভারের খেলায় ৪৫.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ সংগ্রহ করেছিল। দলের পক্ষে সাগর শর্মা সর্বাধিক ৫৪ রান পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ব্লাড মাউথ ২৭.২ ওভার খেলে ৯০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিসিসি-র রাজদীপ দত্ত ২৪ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছিল। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুই দিনের ম্যাচে পরস্পরের বিরুদ্ধে দুই দল কেমন জবাব দেয় তা এখন দেখার বিষয়।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top