News Flash

  • Home
  • দেশ
  • কোচবিহারের করুণাময়ী মন্দিরে চুরি, খোয়া গেল প্রায় ১০ ভরি সোনা
Image

কোচবিহারের করুণাময়ী মন্দিরে চুরি, খোয়া গেল প্রায় ১০ ভরি সোনা

কোচবিহার, ২১ মে (হি. স.) ঐতিহ্যবাহী কোচবিহারের করুণাময়ী মন্দিরের দুটি গ্রিল, নয়টি তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। প্রায় ১০ ভরি সোনার গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা। হেরিটেজের তালিকায় থাকা এই মন্দিরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

করুণাময়ী মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, রবিবার নিত্য পূজার পর মন্দির বন্ধ করা হয়। এরপর এদিন সকালে মন্দির কমিটির অন্যতম সদস্য ধীমান ভৌমিক মন্দিরে এসে দেখেন তালাগুলি ভাঙা অবস্থায় রয়েছে। মন্দির খোলা পড়ে রয়েছে। স্থানীয়রা সেখানে জড়ো হন। খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সেখানে পৌঁছায়।

মন্দির কমিটির সম্পাদক দীপঙ্কর পাল জানান, তাঁদের এই মন্দিরটি ১১৪ বছরের পুরোনো। প্রতিদিন বহু ভক্ত এই মন্দিরে আসেন। মন্দিরে মায়ের প্রায় দশ ভরির মতো সোনার গয়না ছিল। রূপোর থালা সহ আরও কিছু জিনিসপত্র ছিল। সবই খোয়া গিয়েছে। এই মন্দিরের সঙ্গে স্থানীয়দের আবেগ জড়িয়ে রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন তিনি। এদিকে এমন ঘটনায় মন্দিরে নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026

বিমানবাহিনী একাডেমির সমাবর্তন কুচকাওয়াজ পরিদর্শন রাজনাথ সিংহের, ২৩১ ফ্লাইট ক্যাডেট ভারতীয় বায়ুসেনায় কমিশনপ্রাপ্ত

ডুন্ডিগল (তেলঙ্গানা), ১৩ জুন (আইএএনএস): তেলঙ্গানার ডুন্ডিগলে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে (এএফএ) শনিবার অনুষ্ঠিত ২১৭তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেডে…

ByByNews Desk Jun 13, 2026

মোদির নেতৃত্বে ভারতকে সেবা করা জীবনের অন্যতম বড় সম্মান: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র গতিশীল নেতৃত্বে ভারতকে…

ByByNews Desk Jun 13, 2026

তৃণমূলে ভাঙন চূড়ান্ত? ‘আসল টিএমসি’ হিসেবে স্বীকৃতি চাইতে সোমবার লোকসভা স্পিকারের দ্বারস্থ বিদ্রোহী সাংসদরা

নয়াদিল্লি, ১২ জুন : তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদীয় দলে বিদ্রোহের জেরে তৈরি হওয়া রাজনৈতিক সংকট এবার দলভাঙনের দিকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top