News Flash

Image

অভিষেককে জেরা, শুভেন্দুকে বিঁধেফের তোপ কুণালের

কলকাতা, ২০ মে (হি. স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনেই এবার বিরোধী দলনেতাকে একহাত নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

জেলবন্দি কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে অভিষেককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আর এক জেলবন্দি সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে কেন শুভেন্দু অধিকারীকে ডাকা বা গ্রেফতার করা হবে না, তা নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছেন কুণাল। একইসঙ্গে টুইটেও কাঁথি পুরসভায় সারদার ‘টাকা জমা’ নিয়েও বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার।

নিয়োগ দুর্নীতিতে এই প্রথম সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ধৃত জেলবন্দি কুন্তল ঘোষের একটি চিঠি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তৃণমূল সাংসদকে। যা নিয়ে শুক্রবারের পর শনিবারও সুর চড়ালেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক।

কুণাল ঘোষের দাবি, জেলবন্দি সারদাকর্তা সুদীপ্ত সেনও আদালতে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম আছে বলে দাবি তাঁর। যে যুক্তিতে অভিষেককে সিবিআই ডাকল, ওই একই যুক্তিতে শুভেন্দু অধিকারীকে কেন সিবিআই ডাকবে না তা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা। টুইটে এদিন কাঁথি পুরসভায় সারদার ‘টাকা জমা’ নিয়ে একটি বিবিৃতি লিখেছেন কুণাল। ওই ঘটনা সত্যি হলে উপযুক্ত ব্যবস্থা নিতেও আবেদন জানিয়েছেন কুণাল ঘোষ।

Releated Posts

ক্যাপ্টেন স্মিত মাচ্চারের পাশে না দাঁড়ানোয় গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির তোপ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের সাহসিকতার ঘটনায় গান্ধী পরিবারের নীরবতা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Oct 4, 2026

শ্যামজি কৃষ্ণ বর্মা মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে জীবন উৎসর্গ করেছিলেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও বিশিষ্ট পণ্ডিত শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top