News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে, জানাল আরবিআই
Image

২ হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে, জানাল আরবিআই

নয়াদিল্লি, ১৯ মে (হি. স.) : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। ব্যাঙ্কগুলিকে বলা হয়েছে ২,০০০ টাকার নোট আর ইস্যু না করতে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আরবিআই।

মানুষ ব্যাংকে গিয়ে দুই হাজারের নোট বদলাতে পারবেন। লোকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকার নোট জমা করতে বা যেকোনো ব্যাঙ্কের শাখায় গিয়ে অন্যান্য মূল্যের নোটের সাথে বিনিময় করতে পারবে। লোকেদের মনে রাখতে হবে যে একবারে সর্বাধিক ২০,০০০ টাকার নোট বিনিময় করা যেতে পারে। এই প্রক্রিয়াটি ২৩ মে থেকে শুরু হবে এবং ৩০সেপ্টেম্বর ২০২৩-এ শেষ হবে।
২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার। সে বার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। যা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিপাকে পড়েছিলেন বহু মানুষ। এই নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। ৭ বছরের মাথায় এ বার ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top