নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ আগরতলা পুর নিগমের উদ্যোগে শুক্রবার দুটি মোবাইল টয়লেটের সূচনা করেন মেয়র দীপক মজুমদার৷ এদিন পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে থেকে সবুজ পতাকা নেড়ে এই দুটি মোবাইল টয়লেটের সূচনা করা হয়৷ ভ্রাম্যমান এই মোবাইল টয়লেটের সূচনা পর্বে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব, সহ অন্যান্য কপর্োরেটারেরা৷ প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা ব্যয় করে এই দুটি মোবাইল টয়লেট ক্রয় করা হয়৷ ভ্রাম্যমান এই টয়লেট গুলো যে কোন জায়গায় যে কোন সময় নিয়ে যাওয়া যাবে৷ বিশেষ করে কোন বড় সভা, মেলার সামনে থাকবে এই টয়লেট গুলো৷ মেয়র জানান এই প্রথম মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে৷ শহরবাসীকে সুবিধা দিতে নতুন নতুন করে সুবিধা পৌঁছে দিতে অভিনব চিন্তা ভাবনা করছে নিগম৷ তারই অঙ্গ হিসাবে এই মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে৷

পুর নিগমের উদ্যোগে মোবাইল টয়লেটের সূচনা
Tags:
Releated Posts
শামুক সংগ্রহ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু উপজাতি মহিলার
বিশ্রামগঞ্জ, ২০ মে : জীবন-জীবিকার তাগিদে শামুক সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বিশ্রামগঞ্জ থানা এলাকায়। মৃতার…
প্রেমের সম্পর্কে ভাঙন, যুবকের আত্মহত্যা, প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ
আগরতলা, ২০ মে : আমতলী থানার অন্তর্গত মধুবন রানীরখামার ২ নং ওয়ার্ড এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র…
টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে কালোবাজারির অভিযোগে সিলিন্ডার আটক
নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মে: দীর্ঘদিন ধরেই উনকোটি জেলার টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার কালোবাজারির অভিযোগ উঠছিল।…
স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে বিহারের দুই যুবক
আগরতলা, ২০ মে : স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিহারের দুই যুবককে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। বুধবার দুপুরে শ্রীনগর…

















