News Flash

Image

পুর নিগমের উদ্যোগে মোবাইল টয়লেটের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ আগরতলা পুর নিগমের উদ্যোগে শুক্রবার দুটি মোবাইল টয়লেটের সূচনা করেন  মেয়র দীপক মজুমদার৷ এদিন পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে থেকে সবুজ পতাকা নেড়ে এই দুটি মোবাইল টয়লেটের সূচনা করা হয়৷ ভ্রাম্যমান এই মোবাইল টয়লেটের সূচনা পর্বে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব, সহ অন্যান্য কপর্োরেটারেরা৷  প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা ব্যয় করে এই দুটি মোবাইল টয়লেট ক্রয় করা হয়৷ ভ্রাম্যমান এই টয়লেট গুলো যে কোন জায়গায় যে কোন সময় নিয়ে যাওয়া যাবে৷  বিশেষ করে কোন বড় সভা, মেলার সামনে থাকবে এই টয়লেট গুলো৷ মেয়র জানান এই প্রথম মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে৷ শহরবাসীকে সুবিধা দিতে নতুন নতুন করে সুবিধা পৌঁছে দিতে অভিনব চিন্তা ভাবনা করছে নিগম৷ তারই অঙ্গ হিসাবে এই মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top