News Flash

  • Home
  • দিনের খবর
  • ডিএ নিয়ে পথে নামছে বিজেপি, অন্য সংগঠনদের মিছিলে যোগ দিতে ডাক
Image

ডিএ নিয়ে পথে নামছে বিজেপি, অন্য সংগঠনদের মিছিলে যোগ দিতে ডাক

কলকাতা, ১৮ মে (হি. স.) : বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতে সরব হতে দেখা গিয়েছিল বিরোধী দলগুলিকেও। এবার সংঘবদ্ধ ভাবে সেই দাবিকেই পাথেয় করে শাসকদলের উপর চাপ সৃষ্টি করতে সরাসরি পথে নামছে পদ্ম শিবির।মঙ্গলবার দুপুর ১টায় ডিএ-সহ সাত দফা দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপির শিক্ষক সংগঠন। পাশাপাশি অন্য শিক্ষক সংগঠনগুলির সদস্যদেরও এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।বিজেপি শিক্ষক শাখার রাজ্য আহ্বায়ক অসিত কুমার মন্ডল জানিয়েছেন, তাঁদের দাবিসমূহ: ১. শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শূণ‍্যপদে স্বচ্ছ নিয়োগ অবিলম্বে করতে হবে।

২. অবিলম্বে কেন্দ্রীয় হারে বকেয়া সমেত ডিএ দিতে হবে ।৩. শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলী সন্ত্রাস বন্ধ করতে হবে।

৪. ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সকল স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে।৫. সমস্ত দেশের মত পিআরটি, টিজিটি ও পিজিটি হার অবিলম্বে চালু করতে হবে।

৬. পার্শ্ব শিক্ষক, বৃত্তিমূলক, এমএসকে, এসএসকে, আইসিটি শিক্ষক এবং শিক্ষাবন্ধুদের কেন্দ্রীয় নীতি মেনে ভাতা দিতে হবে।৭.জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে চালু করতে হবে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top