News Flash

  • Home
  • দেশ
  • রতুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাঁচটি বাড়ি
Image

রতুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাঁচটি বাড়ি

রতুয়া, ১৭ মে (হি. স.) : মালদার রতুয়া ১ ব্লকের মহাদেবপুর গুট্টিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল পাঁচটি বাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে । স্থানীয় মানুষজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘণ্টা দেড়েক পর চাঁচল দমকলকেন্দ্র থেকে একটি ইঞ্জিন গ্রামে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, এদিন ওই গ্রামের আম ব্যবসায়ী কালাম খানের বাড়ির সামনে রাখা আমের ক্যারেটে প্রথমে আগুন লাগে। স্থানীয়দের অনুমান, কোনও কারণে শর্ট সার্কিটের জন্যই এই আগুন। কালাম খানের পাকা বাড়িতে আগুন ছড়িয়ে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা সাদিকুল শেখের বাড়ি ও মুদির দোকানে। ভস্মীভূত হয়েছে তাঁর টোটোটিও । পাশাপাশি পুড়ে ছাই হয়ে যায় নজরুল শেখ, ভাদু শেখের বাড়ি। ক্ষতিগ্রস্ত হয় শেখ কারিমুলের বাড়িও।

এই ঘটনার পর ফের রতুয়ায় দমকলকেন্দ্র স্থাপনের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য। স্থানীয়দের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করছে কংগ্রেস ও বিরোধীরা: যোগী

লখনউ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনৈতিক স্বার্থে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল বারবার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে প্রশ্নবিদ্ধ করে গণতান্ত্রিক…

ByByNews Desk Sep 27, 2026

‘গুজব’ ঘিরে পাঞ্জাবের আরও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অশান্তি, হাইওয়ে অবরোধ

চণ্ডীগড়, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ‘গুজব’কে কেন্দ্র করে পাঞ্জাবের জলন্ধরের উপকণ্ঠে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে…

ByByNews Desk Sep 27, 2026

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top