News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্ট : ডিকে শিবকুমারের বিরুদ্ধে সঙ্গতিবিহীন সম্পত্তি মামলায় শুনানি স্থগিত
Image

সুপ্রিম কোর্ট : ডিকে শিবকুমারের বিরুদ্ধে সঙ্গতিবিহীন সম্পত্তি মামলায় শুনানি স্থগিত

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : কর্ণাটক কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের বিরুদ্ধে সঙ্গতিবিহীন সম্পত্তি মামলায় সিবিআইয়ের দায়ের করা আবেদনের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার শুনানি স্থগিত রাখার নির্দেশ দেন।

শুনানির সময় ডি কে শিবকুমারের পক্ষে অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। তবে হাইকোর্ট এ বিষয়ে শুনানি করছে বলেও জানিয়েছে আদালত। সিবিআই চাইলে ভেকেশন বেঞ্চে আসতে পারে। সিংভি বলেন, কর্ণাটক হাইকোর্টের একটি অন্তর্বর্তী আদেশ ছিল এবং হাইকোর্টে ২৩ মে শুনানির কথা রয়েছে।
প্রকৃতপক্ষে, কর্ণাটক হাইকোর্ট ১০ ফেব্রুয়ারি ডিকে শিবকুমারের বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির মামলায় তদন্ত স্থগিত করেছিল। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। ডি কে শিবকুমারের বিরুদ্ধে ৩ অক্টোবর, ২০২০-তে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। এফআইআর-এ বলা হয়েছে, ডিকে শিবকুমারের সম্পত্তি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সঙ্গতিবিহীন বেড়েছে।

Releated Posts

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026

হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দিল সরকার

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের একটি ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দেওয়া হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

তীব্র স্লোগানে অচল লোকসভা, দিনের মতো মুলতবি অধিবেশন; বিরোধীদের আক্রমণ করলেন রিজিজু

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): শুক্রবার দুপুরে পুনরায় অধিবেশন শুরু হওয়ার পরই লোকসভায় তীব্র হইচই শুরু হয়। বিরোধী সাংসদরা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top