News Flash

  • Home
  • দিনের খবর
  • সালার-কাণ্ডে ধৃত ৩ অ্যাম্বুল্যান্স চালক, কড়া ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রীর
Image

সালার-কাণ্ডে ধৃত ৩ অ্যাম্বুল্যান্স চালক, কড়া ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৬ মে (হি. স.) : অ্যাম্বুল্যান্স চালকদের বচসার জেরে মাঝপথেই প্রাণ হারান এক রোগী। মুর্শিদাবাদের সালারের এই ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ধৃত তিনজনই পেশায় অ্যাম্বুল্যান্স চালক। সালারের ঘটনায় পুলিশকে মারধর করা হয়। উর্দিধারীদের বেদম প্রহারের নেপথ্যে বিরোধীদের উসকানি রয়েছে বলে নবান্নের বৈঠকে দাবি করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “প্রত্যেকটা মিটিং, মিছিল থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেস নেতারা পুলিশকে পেটাতে বলছে। এগুলোর ক্লিপিংস আমাদের কাছে রয়েছে। পুলিশকে পেটাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলব। কথায় কথায় পুলিশ পেটানো। পুলিশ কী করবে?”

এই সঙ্গে তাঁর আরও সংযোজন, সালারে তো দু’টো বেসরকারি অ্যাম্বুল্যান্সের মধ্যেকার ঝামেলা। কে কোন অ্যাম্বুল্যান্সে যাবেন, সেটা তো রোগীর বাড়ির লোকেদের ব্যাপার। শুনেছি ওরা কয়েকজন মিলে একটা চালককে মারছিল। পুলিশ গিয়ে বাঁচিয়েছে। এক্ষেত্রে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গিয়েছে, ধৃত তিনজনই অ্যাম্বুল্যান্স চালক। নাম আরিফ শেখ, সানি শেখ ও জিয়ারুল শেখ। এফআইআরে নাম ছিল তাদের। চালক তিনজনেরই বাড়ি সালার থানা এলাকার সালার গ্রামে। অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, চাঁদতারা বিবি প্রায় দু’বছর ধরে কিডনির অসুখে ভুগছিলেন। সোমবার রাত এগারোটা নাগাদ ওই বৃদ্ধাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য পরিবারের লোকজন অ্যাম্বুল্যান্স ভাড়া করতে আসেন সালারে। কে ওই রোগীকে কলকাতা নিয়ে যাবেন, তাই নিয়ে বচসা তুঙ্গে ওঠে। মৃতের পরিবারের লোকজনদের পছন্দমতো একটি অ্যাম্বুল্যান্স নিয়ে কলকাতায় রওনা দিলে অন্য অ্যাম্বুল্যান্স চালকরা তাঁদের গাড়ি আটকে দেয় বলে অভিযোগ। এ নিয়ে রাস্তাতে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। অ্যাম্বুল্যান্সে ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। পরে ওই বৃদ্ধার মৃত্যু হলে পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top