News Flash

Image

ঝাড়গ্রামে ঘুমন্ত অবস্থাতেই মুখ থেঁতলে খুন

ঝাড়গ্রাম, ১৫ মে (হি. স.) : ঘুমন্ত অবস্থাতেই মুখ থেঁতলে খুন করা হল এক ব্যক্তিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঝাড়গ্ৰাম জেলার বেলিয়াবেড়া থানা এলাকার মালিঞ্চা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রাধাকৃষ্ণ বালা (৪২)।

খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ এবং পরিবার পরিজন। প্রচণ্ড গরমে রাতে ঘরে শুতে না পেরে শেষ কয়েকদিন ধরে ছাদে গিয়ে ঘুমোচ্ছিলেন গৃহকর্তা। রবিবারও রাতে বাড়ির ছাদে ঘুমিয়েছিলেন। সোমবার সকালে ঘুম থেকে উঠে নীচে নামতে দেরি হওয়ায় ঘুম ভাঙাতে যান রাধাকৃষ্ণর স্ত্রী। কিন্তু ওপরে উঠেই চমকে যান রাধাকৃষ্ণ বালার স্ত্রী।

বাড়ির কর্তাকে বিভৎস অবস্থায় খাটিয়ায় পড়ে রয়েছে। সারা খাট, শরীর রক্তে ভেসে যাচ্ছে। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। তাঁর আর্তনাদ শুনেই বাড়ির অন্য লোকজন এবং প্রতিবেশীরা গিয়ে দেখেন বাড়ির ছাদের উপরে মুখ থেতলানো অবস্থায় রয়েছে রাধাকৃষ্ণ বালা পড়ে রয়েছেন।

বেলিয়াবেড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে পাশের বাড়ি থেকে মই লাগিয়ে রাধাকৃষ্ণ বালার বাড়ির ছাদে উঠে খুন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, মালিঞ্চা গ্রামে নিতান্তই শান্ত। সেখানে একটি ভয়ানক খুনের ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top