News Flash

Image

কর্ণাটকের ফলাফলে অসমের ডিমা হাসাও জেলা কংগ্রেস উচ্ছ্বসিত

হাফলং (অসম), ১৩ মে (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফলে সমগ্র দেশে কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে। অসমের রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ডিমা হাসাও জেলায়ও কংগ্রেস উৎফুল্লিত।

আজ শনিবার সকাল থেকে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর্ব যখন চলছে, তখন থেকে হাফলঙে রাজীব ভবনে আনন্দের জোয়ার বইতে শুরু করে। কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কর্ণাটকে ক্ষমতায় ফিরে এসেছে। দক্ষিণের ওই রাজ্যে জনতা বিজেপিকে উৎখাত করার ঘটনা দেশের রাজনীতিতে এক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি-র জন্য এ এক অশনি সংকেত, মন্তব্য ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবারের।

ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ হাফলংবার বলেন, কংগ্রেসের এই জয় গণতন্ত্রের জয়, এই জয় সত্যের জয়। আগামীতে অসমেও এই ঝড় আসবে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের এই ফলাফল কংগ্রেসের নেতা-কর্মী থেকে শুরু করে তৃণমূল স্তরে অক্সিজেনের কাজ করবে। কর্ণাটক নির্বাচনের ফলাফল আগামী দিনে বিজেপি নিঃশেষ হওয়ার এক বিরাট ইঙ্গিত বহন করছে, মন্তব্য করে তিনি বিজেপির জুমলা রাজনীতি, ধর্ম ও জাতপাতের রাজনীতিকে এবার জনতা বিদায় জানাবেন, বলেন সমরজিৎ।

তিনি বলেন, ২৪-এর লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই তিন রাজ্যেও কংগ্রেস সরকার গঠন করতে সক্ষম হবে বলে দাবি করে সমরজিৎ হাফলংবার বলেন, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস আবার ফিরে আসবে।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top