ক্রীড়া প্রতিনিধি আগরতলা, ১৩ মে।। রাজ্য সরকার যুব ও ক্রীড়া দপ্তরের আওতাধীন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব ১৭ স্কুল ফুটবলের ফাইনাল ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হয় বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। এদিন ফাইনাল খেলায় মুখোমুখি হয় সিপাহীজলা জেলা বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। তীব্র উত্তেজনাপূর্ণ আর জমজমাট লড়াইয়ের মধ্য দিয়েই এদিন শেষ হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি। নির্ধারিত সময়ে ১ – ১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হলেও, পরবর্তী সময়ে ট্রাইবেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। ট্রাইবেকারে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৫ – ৪ গোলে সিপাহীজলা জেলাকে হারিয়ে জয়ের খেতাব অর্জন করে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়। দুই দলের লড়াই শেষ হবার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার এবং দ্বীপায়ন চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।

রাজ্য ফুটবলে স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন, রানার্স সিপাহীজলা
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















