News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্তে বাইক পাচারকালে আটক বাংলাদেশী যুবক
Image

সীমান্তে বাইক পাচারকালে আটক বাংলাদেশী যুবক

আগরতলা, ১৩ মে (হি.স.) : সীমান্তে বাইক পাচারকালে বাংলাদেশী যুবককে আটক করেছে মধুপুর থানার পুলিশ।সাথে নম্বরবিহীন দুইটি বাইক সহ চুরি করার নানান সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সিপাহিজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী।

তিনি জানিয়েছেন, শনিবার সকালে মধুপুর থানার সাব ইনস্পেক্টর দীপজ্যোতি দাসের নেতৃত্বে কোনাবন হরিপুর চকবস্তা এলাকায় অভিযান চালিয়ে নম্বরবিহীন দুইটি বাইক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সাথে এক যুবককে আটক করেছে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, ধৃত যুবক বাংলাদেশের বাসিন্দা কামাল হোসেন(২৩)। তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে দুইটি বাইক আগরতলা থেকে চুরি করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, হরিপুর সীমান্ত থেকে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই বাইকগুলি চুরি করা হয়েছিল। পুলিশ ধৃত বাংলাদেশী যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top