News Flash

  • Home
  • বিনোদন
  • আমেরিকা ও কানাডায় ২০০টি পর্দায় মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’
Image

আমেরিকা ও কানাডায় ২০০টি পর্দায় মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’

মুম্বই, ১৩ মে (হি. স.) : বিতর্কের মাঝেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডায় দু’শোটিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।

জানা গিয়েছে, ৫ মে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। তিন মেয়ের গল্প নিয়ে এই ছবি। কেরল থেকে নিখোঁজ হওয়ার পর যাঁদের ধর্মান্তরিত করা হয়েছিল। পরে তারা আইসিস-এ যোগ দেন। সুদীপ্ত জানান, দ্য কেরালা স্টোরি’ হল একটি মিশন, যা সিনেমার সৃজনশীল সীমানার বাইরে, একটি আন্দোলন, যা সারা বিশ্বের জনসাধারণের কাছে পৌঁছোনো উচিৎ এবং সচেতনতা বৃদ্ধি করা উচিৎ। ছবিতে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা। রমরমিয়ে ব্যবসা করছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। দেশের অন্যান্য জায়গায় এই ছবি চললেও সমস্যা তৈরি হয় তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই ছবি। এর প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেন ছবি নির্মাতারা। পশ্চিমবঙ্গে কেন সিনেমাটি নিষিদ্ধ করা হল? তা নিয়ে এবার রাজ্য সরকারকে নোটিশ দিয়ে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। এই ছবির ছয় দিনে বক্স অফিস কালেকশন প্রায় ৭০ কোটি টাকা। এবার বিদেশের মাটিতেও পাড়ি দিল এই ছবি।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top