News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে আগরতলায় সচেতনতার র্যালী
Image

বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে আগরতলায় সচেতনতার র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  নেশা মুক্ত রাজ্য এবং বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতা তৈরীর জন্য শুক্রবার রাজধানী আগরতলা শহরে সচেতনতামূলক রেলি সংঘটিত করা হয়৷ রেলীর আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের  মন্ত্রী টিঙ্কু রায়৷ নেশা মুক্ত ভারত অভিযান এবং অন্যান্য স্কিম যেগুলি পরিচালিত হয় সমাজ শিক্ষা এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে সেগুলো নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শুক্রবার৷ শোভাযাত্রাটির আনুষ্ঠানিক সূচনা করেন  দপ্তরের  মন্ত্রী টিঙ্কু রায়৷  উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷ এদিনের এই শোভা যাত্রাটি উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার  উমাকান্ত সুকল প্রাঙ্গনে এসে শেষ হয়৷ এদিন বেটি বাঁচাও বেটি পড়াও এবং নেশা মুক্ত রাজ্য গঠনের স্বপক্ষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন বর্তমান সরকার মহিলা ক্ষমতায়নের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে৷ জনপ্রতিনিধির হার বৃদ্ধি করার ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ ব্যবসা বাণিজ্য সহ সর্বক্ষেত্রে মহিলাদের জন্য অধিক  সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে৷  তিনি বলেন দেশের স্বাধীনতার সংগ্রাম সহ বর্তমান সময়কাল পর্যন্ত মহিলারা দেশ স্বাধীন এবং দেশ সুরক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন৷ প্রসঙ্গক্রমে মন্ত্রী টিংকু রায় বলেন রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার জন্য আন্দোলন জারি রেখেছে৷ এই প্রয়াস জারি রাখার জন্য প্রশাসনের পাশাপাশি সকল স্তরের  জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানিয়েছেন৷

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top