নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ গোলাঘাটি বিধানসভার মোহন্ত পাড়ায় যাতায়াতের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ অর্ধ নির্মিত লোহার ব্রিজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ বাঁশের তৈরি সাঁকোই পারাপারের একমাত্র রাস্তা৷ এডিসির উপজাতি অধ্যুষিত এলাকা গুলির বাস্তব চিত্র যে কতটুকু উন্নত হয়েছে তা একমাত্র ভুক্তভোগী উপজাতি অংশের মানুষরাই জানে৷ এডিসির ক্ষমতা রয়েছে তিপরা মথার হাতে৷ নির্বাচনের আগে ক্ষমতা হাসিল করার স্বার্থে তিপরা মথার নেতাকর্মী যে মানুষের স্বার্থে কতটুকু কাজ করে চলেছে তারই এক জলজ্যান্ত উদাহরণ উঠে আসলো ১৭ গোলাঘাটি বিধানসভার মোহন্ত পাড়া এলাকা থেকে৷ ওই এলাকায় মানুষ চলাচলের জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ বর্ষা মরসুমে এই বেহাল রাস্তা দিয়ে মানুষ চলাচলের জন্য উপযোগী থাকেনা৷ ওই এলাকায় নদী পারাপারের জন্য দীর্ঘ অনেক বছর আগে একটি লোহার ব্রিজ ,অর্ধ নির্মিত ভাবে ফেলে রাখায় বর্তমানে ভেঙ্গে পড়ে যাওয়ার মত অবস্থা হয়ে রয়েছে৷ যার ফলে ওই এলাকার মানুষ নদী পারাপারের জন্য বাঁশের সাকু ব্যবহার করছে৷ এই পাশের সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে সুকল পড়ুয়া ছোট ছোট শিশুরা সহ এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে৷ এলাকার এই একাধিক সমস্যার কথা স্থানীয় তিপরা মথার নেতাকর্মীরা জানা সত্ত্বেও সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়ে আসছে৷ কিন্তু সমস্যার সমাধান আর কিছুতেই হচ্ছে না৷ বর্তমানে গোলাঘাটি বিধানসভার বিধায়ক হচ্ছেন তিপরা মথা দলের মানব দেববর্মা৷ তিনিও এই এলাকাটি উন্নয়নের জন্য এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি৷ এলাকার মানুষের দাবি রাজ্য সরকার যদি তাদের এলাকা উন্নয়নের জন্য একটু মুখ তুলে তাকায় তাহলে এলাকার সাধারণ মানুষ অন্তত একটু হলেও এই দুর্দশা থেকে মুক্তি পেতে পারবে৷

গালাঘাটি বিধানসভার মোহন্ত পাড়ায় যাতায়াতের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত
Tags:
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

















