News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গালাঘাটি বিধানসভার মোহন্ত পাড়ায় যাতায়াতের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত
Image

গালাঘাটি বিধানসভার মোহন্ত পাড়ায় যাতায়াতের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ গোলাঘাটি বিধানসভার মোহন্ত পাড়ায় যাতায়াতের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ অর্ধ নির্মিত লোহার ব্রিজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ বাঁশের তৈরি সাঁকোই পারাপারের একমাত্র রাস্তা৷ এডিসির উপজাতি অধ্যুষিত এলাকা গুলির বাস্তব চিত্র যে কতটুকু উন্নত হয়েছে তা একমাত্র ভুক্তভোগী উপজাতি অংশের মানুষরাই জানে৷  এডিসির ক্ষমতা রয়েছে তিপরা মথার হাতে৷ নির্বাচনের আগে ক্ষমতা হাসিল করার স্বার্থে তিপরা মথার নেতাকর্মী যে মানুষের স্বার্থে কতটুকু কাজ করে চলেছে তারই এক জলজ্যান্ত উদাহরণ উঠে আসলো ১৭ গোলাঘাটি বিধানসভার মোহন্ত পাড়া এলাকা থেকে৷ ওই এলাকায় মানুষ চলাচলের জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ বর্ষা মরসুমে এই বেহাল রাস্তা দিয়ে মানুষ চলাচলের জন্য উপযোগী থাকেনা৷ ওই এলাকায় নদী পারাপারের জন্য দীর্ঘ অনেক বছর আগে একটি লোহার ব্রিজ ,অর্ধ নির্মিত ভাবে ফেলে রাখায় বর্তমানে  ভেঙ্গে পড়ে যাওয়ার মত অবস্থা হয়ে রয়েছে৷ যার ফলে ওই এলাকার মানুষ নদী পারাপারের জন্য বাঁশের সাকু ব্যবহার করছে৷ এই পাশের সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে সুকল পড়ুয়া ছোট ছোট শিশুরা সহ এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে৷ এলাকার এই একাধিক সমস্যার কথা স্থানীয় তিপরা মথার নেতাকর্মীরা জানা সত্ত্বেও সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়ে আসছে৷ কিন্তু সমস্যার সমাধান আর কিছুতেই হচ্ছে না৷ বর্তমানে গোলাঘাটি বিধানসভার বিধায়ক হচ্ছেন তিপরা মথা দলের মানব দেববর্মা৷ তিনিও এই এলাকাটি উন্নয়নের জন্য এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি৷  এলাকার মানুষের দাবি রাজ্য সরকার যদি তাদের এলাকা উন্নয়নের জন্য একটু মুখ তুলে তাকায় তাহলে এলাকার সাধারণ মানুষ অন্তত একটু হলেও এই দুর্দশা থেকে মুক্তি পেতে পারবে৷

Releated Posts

ত্রিপুরায় গাঁজা পাচারে বিহারের বাসিন্দার ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে গাঁজা পাচারের মামলায় বিহারের এক বাসিন্দাকে ১০ বছরের সশ্রম…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top