News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা টাউনহলে বিজেপির শক্তি কেন্দ্র বিস্তারক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত
Image

আগরতলা টাউনহলে বিজেপির শক্তি কেন্দ্র বিস্তারক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  শুক্রবার আগরতলা টাউনহলে বিজেপির শক্তি কেন্দ্র বিস্তারক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপির সম্পাদক অরবিন্দ মেনন ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা৷ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে শাসক দল বিজেপি৷ কেননা সামনেই লোকসভা নির্বাচন৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্য থেকে দুটি আসনই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই বিজেপি দলের পক্ষ থেকে প্রতিটি বুথ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে৷ সাংগঠনিক এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা টাউন হলে বিজেপির শক্তি কেন্দ্র বিস্তারক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপির সম্পাদক অরবিন্দ মেনন ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বিগত বিধানসভা নির্বাচনে যেসব বুথ এলাকায় বিজেপির শক্তি খানিকটা কম বলে পরিলক্ষিত হয়েছে সেই সব বুথ এলাকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালানো হচ্ছে৷ তিনি বলেন বুথ  স্বশক্তিকরনের মধ্য দিয়েই সংগঠনকে শক্তিশালী করার প্রয়াস চালানো হচ্ছে৷

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top