News Flash

  • Home
  • দেশ
  • কিষানগড় পৌঁছল পাইলটের ”জন সংঘর্ষ যাত্রা”, দুর্নীতি নিয়ে ফের সরব সচিন
Image

কিষানগড় পৌঁছল পাইলটের ”জন সংঘর্ষ যাত্রা”, দুর্নীতি নিয়ে ফের সরব সচিন

জয়পুর, ১২ মে (হি.স.): রাজস্থানের কিষানগড়ে পৌঁছল কংগ্রেস নেতা সচিন পাইলটের ”জন সংঘর্ষ যাত্রা”। দুর্নীতি ও পেপার লিক ইস্যুতে আজমের থেকে জয়পুর পর্যন্ত ৫ দিনের পদযাত্রা করছেন কংগ্রেস বিধায়ক সচিন পাইলট। শুক্রবার সেই পদযাত্রা কিষানগড় পৌঁছেছে। মাত্রাতিরিক্ত গরমকে উপেক্ষা করেই সচিন পাইলটের সঙ্গে পদযাত্রায় হাঁটেন বিপুল সংখ্যক কংগ্রেস কর্মীরা।

সচিন পাইলট এদিন বলেছেন, “এখন মে মাস এবং খুব গরম কিন্তু তারপরও মানুষ রাস্তায় বের হচ্ছেন, কারণ আমি যে বিষয়গুলি উত্থাপন করেছি তা প্রাসঙ্গিক। দুর্নীতির সমস্যা এবং আমাদের যুবকদের ভবিষ্যত সম্পর্কিত সমস্যাগুলি আমাদের প্রভাবিত করে। আমরা আশা করি আমাদের রাজ্য সরকার আমার উত্থাপিত সমস্যাগুলি বিবেচনা করবে।”

Releated Posts

গণতন্ত্রে অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা, ভারত জোটের বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) এবং মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভারত জোটের প্রস্তাবিত…

ByByNews Desk Oct 6, 2026

ভুটানে ৭৭০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প গড়বে আদানি পাওয়ার ও ড্রুক গ্রিন পাওয়ার

থিম্পু/আহমেদাবাদ, ৬ অক্টোবর (আইএএনএস): ভুটানে ৭৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চামখারচু-১ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চুক্তি করল আদানি পাওয়ার এবং…

ByByNews Desk Oct 6, 2026

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026

সংস্কৃত বিশ্বকে পথ দেখাতে পারে, অযোধ্যা সভ্যতার চেতনা: রাজনাথ সিং

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): সংস্কৃত ভারতের জ্ঞান ও বিজ্ঞানকে উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং এখনও এই ভাষার বিশ্বকে পথ…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top