News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যান্সার বিষয়ে সচেতনতা গড়তে সাইকেলে বিশ্ব ঘুরবে অনির্বাণ

ক্যান্সার বিষয়ে সচেতনতা গড়তে সাইকেলে বিশ্ব ঘুরবে অনির্বাণ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ এপ্রিল৷৷ নাম অনির্বাণ আচার্য্য৷ বাড়ি কলকাতা৷ স্ব-উদ্যোগেই একটি মিশনে নামে সে৷ তার সৃষ্টি নামে একটি এনজিও রয়েছে৷ একদিন সে সিদ্ধান্ত নেয় সাইকেলে চেপে বিশ্ব ঘুরবে৷ তবে তার একটি বিশেষ লক্ষ্য রয়েছে৷ তা হল ক্যান্সার বিষয়ে সচেতনতা গড়া৷ ২০১৫ সালের ৬ই জুন, যাত্রা শুরু হয় অনির্বাণের৷ বাই-সাইকেলে চড়ে DSCN7237দেশ থেকে দেশান্তর ভ্রমন করছে৷ লক্ষ্য স্থির, ক্যান্সার বিষয়ে সচেতনতা৷ দিল্লী থেকে যাত্রা শুরু করে হরিয়ানা, রাজস্থান, গুজরাট, দমন ও দ্বীপ, মহারাষ্ট, গোয়া ও কর্ণাটকা হয়ে কলাতা, নাগাল্যান্ড, কোহিমা, গৌহাটি সহ নানা প্রান্ত ঘুরে চুড়াইবাড়ি দিয়ে ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে অনির্বাণ৷ অনির্বাণ বিভিন্ন কলেজ, সুকল সহ নব প্রজন্মের কাছে বেশী করে যেতে চাইছে৷ তাই তার লক্ষ্যও থাকে নবীনদের কাছে বেশী করে যাওয়ার, তাদের সাথে কথা বলার৷ তবে প্রবীণদের সাথেও যোগাযোগ করছে অনির্বাণ৷ কারণ অনির্বানের মতে ক্যান্সার হল বিশ্বের মধ্যে দ্বিতীয় বড় মারণব্যাধি৷ তাই অনির্বাণের মতে জীবন যাত্রায় কিছুটা নিয়ম নেমে চলা এর থেকে পরিত্রাণের উপায়৷ রুটিন চেকআপ, প্রতিনিয়ত অনুশীলন বা ব্যায়াম এবং জাঙ্ক ফুড পরিহার করার মধ্য দিয়ে এর থেকে রেহাই পাওয়া যেতে পারে৷
রবিবার সকালে কমলপুর থেকে সাড়ে তিন ঘন্টায় সাইকেলে চেপে খোয়াই শহরে এসে পৌঁছায় সে৷ তার গন্তব্যস্থল আগরতলা৷ রবিবারই আগরতলায় পৌছে সোমবার সকালে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়না হবার ইচ্ছা প্রকাশ করে অনির্বাণ আচার্য্য৷ বাংলাদেশ থেকে এশিয়া ভ্রমন করে ইউরোপ, আফ্রিকা সহ নানা দেশ ভ্রমন করার ইচ্ছাও প্রকাশ করে অনির্বাণ৷ উদ্দেশ্য ক্যান্সার বিষয়ে সচেতনা৷ এখন অবধি ভারতবর্ষের ২৫টি রাজ্য ভ্রমন সম্পন্ন হয়েছে৷
ত্রিপরা রাজ্য তার শেষ প্রান্ত৷ এবার বাংলাদেশ পৌছবে অনির্বাণ৷ তবে এখনো কোন সরকারি সাহায্য সে পায়নি বলেই জানালো আমাদের প্রতিনিধিকে৷ আগামী ২০১৯ সালের মধ্যে পুরো বিশ্বটা সাইকেলে চেপেই ভ্রমন সম্পূর্ন করতে চাইছে ভারতের এক উদীয়মান যুবক কলকাতার ছেলে অণির্বাণ আচার্য্য৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top