News Flash

  • Home
  • দেশ
  • নাম না করে বাংলায় না এসে অমিত শাহকে মণিপুরে যাওয়ার পরামর্শ মমতার
Image

নাম না করে বাংলায় না এসে অমিত শাহকে মণিপুরে যাওয়ার পরামর্শ মমতার

কলকাতা, ৮ মে (হি. স.) : সোমবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তার আগে অমিত শাহের উদ্দেশ্যে পরামর্শ ছুঁড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর পরামর্শ, বাংলায় না এসে এখন মণিপুরে যাওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেই সাংবাদিক বৈঠকেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে এই পরামর্শ ছুঁড়ে দেন৷ তবে তিনি একবারও অমিত শাহের নাম মুখে আনেননি৷ কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করেছেন ৷ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি অমিত শাহের বাংলায় আসার বিরোধী নন৷ তিনি সব সময় এই রাজ্যে স্বাগত জানাতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ কিন্তু এখন তিনি মনে করেন যে শাহের মণিপুরে আগে যাওয়া উচিত৷

প্রসঙ্গত, গত বুধবার থেকে মণিপুরে অশান্তি শুরু হয়েছে ৷ গত বৃহস্পতিবার সেখানে গোলমাল থামাতে শুট অ্যাট সাইটের নির্দেশ দেওয়া রাজ্যপালের তরফে৷ সেদিনই উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ নাম না করে বিজেপির উদ্দেশ্য়ে বার্তাও দিয়েছিলেন৷ কর্ণাটকের ভোট নিয়ে ব্যস্ত না থেকে মণিপুরে নজর দেওয়া উচিত বলে মত প্রকাশ করেছিলেন।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top