News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানসিকতা ইতিবাচক রাখতে দলীয় কর্মীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Image

মানসিকতা ইতিবাচক রাখতে দলীয় কর্মীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷  মানসিকতা ইতিবাচক রাখতে হবে৷ অব্যাহত রাখতে হবে দলীয় শৃঙ্খলা ও দায়িত্ব৷ সরকার স্বচ্ছতাঁর সঙ্গে কাজ করছে৷ এই ব্যাটেন আগামীর হাতে তুলে দিয়ে যেতে চায় সরকার৷ রবিবার রবীন্দ্রভবনে ভারতীয় যুব মোর্চার সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷
কমিউনিস্ট পার্টির উল্লেখ করে কটাক্ষ করেন তাদের দলে এখন আর যুব অংশের নেতৃত্ব নেই৷ বয়স্করাই যুব বলে নিজেদের প্রচার করেন৷ সমাজবাদের তথ্য দিতে দিতে তারা এখন সমাজের শত্রু হয়ে গেছেন৷ রবিবার রবীন্দ্রভবনে ভারতীয় যুব মোর্চার সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷  সমস্ত যুবক এখন বিজেপি-র পাশে এসে মিলিত হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস ও আস্থা থেকেই যুবরা বিজেপিতে সামিল হচ্ছে বলে জানান তিনি৷ এখন যুবকরা ভবিষ্যৎ দেখেন তাঁর মাধ্যমে৷ এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা,  বিজেপি-র  রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত  সহ অন্যান্য বিজেপি-র রাজ্য নেতৃত্ব৷  এদিন সারা রাজ্যের যুব কার্যকর্তাদের সম্মাননা প্রদান করা হয়৷

Releated Posts

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top