News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণে বাড়বে গরম, উত্তরে বৃষ্টি, ‘মোকা’র আগমনে ভোল বদল আবহাওয়ার
Image

দক্ষিণে বাড়বে গরম, উত্তরে বৃষ্টি, ‘মোকা’র আগমনে ভোল বদল আবহাওয়ার

কলকাতা, ৭ মে (হি.স.) : ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজ রবিবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সোমবার নিম্নচাপটি পরিণত হবে গভীর নিম্নচাপে। কোন পথে আছরে পড়বে ‘মোকা’ আর কেমনই বা থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাড়বে গরমের দাপট। মঙ্গলবার থেকে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যাবে। শহর কলকাতাতেও আপমাত্রার পারদ ৪০ ছুঁই ছুঁই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৮ শতাংশ।            
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। উত্তর-পশ্চিমের শুকনো বাতাস বেশি করে বইবে। তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। এদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top