News Flash

  • Home
  • বিদেশ
  • চার্লসের রাজ্যাভিষেকে বাইবেল পাঠ করলেন ঋষি সুনক
Image

চার্লসের রাজ্যাভিষেকে বাইবেল পাঠ করলেন ঋষি সুনক

লন্ডন, ৬ মে (হি.স.) : রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে বাইবেল পাঠ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকের ঐতিহ্যবাহী প্রথাকে মনে রেখে নিজে বাইবেল পাঠ করেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি।

রাজ্যাভিষেককে ‘আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের গর্বিত প্রকাশ’ হিসাবে বর্ণনা করেছেন ঋষি সুনক। দীর্ঘ প্রায় ৭০ বছর পর ফের রাজ্যাভিষেক হল সমগ্র ব্রিটেনে। ১৯৩৭ সালে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক হয়েছিল রাজা ষষ্ঠ জর্জের। তার পর চার্লসই প্রথম রাজা ব্রিটেনের। ১৯৫৩ সাল থেকে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুর পর, ৭৩ বছর বয়সে, রাজা হিসেবে ব্রিটেনের দায়িত্ব গ্রহণ করেন চার্লস। এ বার আনুষ্ঠানিক ভাবে সিংহাসন আরোহণ ঘটল।
উল্লেখ্য, ৭৪ বছর বয়সে চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উৎসবের আবহ ব্রিটেন জুড়ে। রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান ঘিরে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা আমন্ত্রিত ছিলেন এদিন। প্রায় ৮ হাজার অতিথি এদিন উপস্থিত ছিলেন। যাবতীয় রীতিনীতি মেনে এদিন শুরু হয় রাজ্যাভিষেকের অনুষ্ঠান।

Releated Posts

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top