News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধর্ষণের অভিযোগ, সুপ্রিম কোর্টে ধাক্কা কৈলাস বিজয়বর্গীয়র
Image

ধর্ষণের অভিযোগ, সুপ্রিম কোর্টে ধাক্কা কৈলাস বিজয়বর্গীয়র


নয়াদিল্লি, ৪ মে (হি. স.) : সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন কৈলাস বিজয়বর্গীয়-সহ তিন সংঘ ঘনিষ্ঠ বিজেপি নেতা। তাঁদের বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলা আলিপুর আদালতে ফেরত পাঠাল বিচারপতি এম আর শাহের ডিভিশন বেঞ্চ।

সুপ্রিম কোর্টের নির্দেশ, মামলাটির নতুন করে শুনানি করে বিচার-বিবেচনা করতে হবে। এই নির্দেশের পর আলিপুর আদালত ঠিক করবে, এই মামলায় কৈলাস-সহ তিন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে কিনা।

২০১৮ সালে দলেরই এক প্রভাবশালী নেত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে বঙ্গ বিজেপির তৎকালীন পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে। এই ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর বেশ হুলুস্থুল পড়ে যায় বিজেপির অন্দরে। নাম জড়ায় প্রদীপ যোশী এবং জিষ্ণু বসুরও। এঁদের মধ্যে প্রদীপকে পরে বরখাস্ত করে বিজেপি। আর জিষ্ণু বসু রাজ্যের শীর্ষ আরএসএস নেতা। অভিযোগ, সেই ঘটনার পর থেকেই ওই মহিলা এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া শুরু হয়। এই ঘটনায় ২০১৯-এ সরশুনা এবং ২০২০-তে বোলপুর- দুই থানায় দুটি অভিযোগ দায়ের হয়।

২০২০-তে আলিপুর নিম্ন আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। সেখানে তিনি ধর্ষণের অভিযোগ করেন। এফআইআর দায়ের করার আবেদন জানান। যদিও সেই আবেদন তখন খারিজ করে দেয় আলিপুর আদালত। পরে হাই কোর্টের দ্বারস্থ হন ওই নির্যাতিতা। হাই কোর্ট আবার কৈলাসবাবুদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়।

হাই কোর্টের নির্দেশের পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কৈলাস-সহ তিন নেতা। কিন্তু শীর্ষ আদালতেও বিশেষ স্বস্তি পেলেন না কৈলাসরা। সুপ্রিম কোর্ট মামলাটি ফেরত পাঠাল আলিপুর আদালতে। আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটই ঠিক করবেন কৈলাসদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে কিনা।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top